সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক ৩৫’ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে নসকস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নসকস সভাপতি এখলাসুর রহমান আবিদ। সেক্রেটারি আব্দুল আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন কার্যক্রম সক্রান্ত্র বক্তব্য রাখেন শিক্ষা সম্পাদক আজিজুর রহমান অলিল।
এসময় নসকস মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফখর উদ্দিন, সহসভাপতি আলিমুর রহমান,হাসান আলী, সাবেক সভাপতি ইয়াকুব আলী, আব্দুল আউয়াল,
সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ বোরহান, সদস্য মাওলানা জুয়েল আমিন, প্রচার সম্পাদক সোহেল মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,৩৫ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার ফরম বিতরণ, সংগ্রহ ও জমা দানের কার্যক্রম চলবে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
এতে প্রতিবারের মতো স্কুল-মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
বিদ্র: নির্ধারিত সময়ের পরে ফরম জমা নেয়া হবে না।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















