০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে পৃথক অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আহমেদ (২৫), যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হাবিবুর রহমান (৩৬), চুরির মামলার সন্দিগ্ধ আসামি রুবেল মিয়া (২৩) ও অন্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুরহানপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল্লাহ আহমেদকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (এফআইআর নং-০৬/২৫) রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে তিনি এজাহারভুক্ত আসামি।

অপরদিকে এসআই ইসমাইল মিয়া মজলিশপুর এলাকা থেকে চুরির মামলার সন্দিগ্ধ রুবেল মিয়াকে এবং এএসআই দিবাস চন্দ্র দাস শাল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত নয়ন মিয়াকে গ্রেফতার করেন। এছাড়া যৌতুক নিরোধ আইনের মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দিরাইয়ে পৃথক অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬