০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজে সাজানোর লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু রাজনৈতিক মুক্তির কথা বলেননি, পরিবেশ রক্ষার মাধ্যমেও দেশকে বাঁচানোর ডাক দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে সুনামগঞ্জও নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। ‘একটি গাছ, একটি প্রাণ’—এই স্লোগানকে ধারণ করে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যাও করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময় থেকেই তারেক রহমান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তাঁর আহ্বানে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে, বাড়ির আঙিনা ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে অতিথিরা শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬