০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর ঝুঁকি ঠেকাতে মাঠে উপজেলা প্রশাসন, দিনভর পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে শুধু সচেতনতার প্রচার নয়, এবার মাঠে নেমে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী একযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা পরিষদ শিশুপার্ক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্কাউট সদস্য, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও কর্মচারীরা অংশ নেন। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পানি জমে থাকতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি। ফলে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার রাখা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। ধারাবাহিকভাবে উপজেলার অন্যান্য সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সামান্য অসচেতনতা থেকেই যেন মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন

ডেঙ্গুর ঝুঁকি ঠেকাতে মাঠে উপজেলা প্রশাসন, দিনভর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬