০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাংচুর-লুটপাট, ফাঁকা গুলি

পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর, লুটপাট ও ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে দিরাই থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি নিয়ে তারাপাশা ও টংঘর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় লোকজন বিষয়টি সালিশে নিষ্পত্তি করেন। সেই বিরোধের জের ধরে গতকাল রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতি ঘটনা ঘটে।

পরে আজ সোমবার টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মিলনগঞ্জ বাজারে মহড়া দেয়। এসময় তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাংচুর ও লুটপাট চালায় এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে আজ মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাংচুরের খবর পাওয়া গেছে। গুলি করার কোন অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাংচুর-লুটপাট, ফাঁকা গুলি

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাংচুর-লুটপাট, ফাঁকা গুলি

আপডেট সময় : ১১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬