০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান

মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার—যত্রতত্র ময়লা ফেলা বর্জন, পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউনিয়নের বিভিন্ন স্থানে এডিস মশার বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার এবং উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী।

এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার, চম্পা রানী রায়, তাসলিমা খানম, সুরঞ্জিত চক্রবর্তী, ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য জহির উদ্দিন, গ্রাম পুলিশ সাবাজ মিয়া ও শানুর আলীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬