০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের প্রথম ৬ মাসের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

সরকারের প্রথম ৬ মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন সেমিনারটি সঞ্চালনা করেন।

সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো: আকিকুর রেজা চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্থাানীয় শীর্ষস্থাানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ। সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক সমাচারের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি কুদরত পাশা, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দৈনিক আমার দেশের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল,সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভির প্রতিনিধি গিয়াস চৌধুরী এবং ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ। এ ছাড়া উপস্থিাত ছিলেন দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জের ডাক-এর স্টাফ রিপোর্টার সুলেমান কবির, এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার সুমন, যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি বাবুল মিয়া, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন নাসিম, দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার সালমান ফারসীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নানামুখী উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শুধু সরকার নয়, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র সর্বদা ‘মব’ বা বিশৃঙ্খলা তৈরির ফাঁদ পাতছে। এই চক্রান্ত ব্যর্থ করে সরকারের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নে স্থাানীয় কৃষিকাজ, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলার সার্বিক শিক্ষাব্যবস্থাার উন্নতির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

এছাড়া, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণসহ বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে এবং দুর্নীতি প্রতিরোধে শক্ত অবস্থাান নিয়েছে বলে সেমিনারে বক্তারা অভিমত প্রকাশ করেন। এসব উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা- জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

সরকারের প্রথম ৬ মাসের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬