০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ফোটাতে হাসি, বাঁচাতে প্রাণ—আমরা করব রক্তদান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সুলতানপুর ব্লাড টিমের আয়োজনে উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতানপুর ব্লাড টিমের উপদেষ্টা রুয়েল আহমেদের সঞ্চালনায় এবং জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রক্তদাতা সদস্য মো. ফয়জুল ইসলাম, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ, সুলতানপুর ব্লাড টিমের শুভাকাঙ্ক্ষী আঙ্গুর মিয়া ও ইসলাম উদ্দিন।

এ সময় সুলতানপুর ব্লাড টিমের সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ জান্নাত, কাওছার আহমদ, ইমনসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুলতানপুর ব্লাড টিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্তদানকারী সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

পরে সর্বসম্মতিক্রমে সুলতানপুর গ্রামের হাবিবুর রহমানকে সভাপতি, হাবিবুরকে সাধারণ সম্পাদক, ফেরদৌস আহমদ জান্নাতকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার সম্পাদক করে সুলতানপুর ব্লাড টিমের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬