১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ সার্কেলের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহসভাপতি ওবায়দুল হক মিলন, ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর এবং হাওর, নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পরিবহনশ্রমিকদের ট্রাফিক আইন ও সড়ক চলাচলের নিয়মকানুন মেনে চলতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও চালকদের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালক, শ্রমিক ও পথচারী—সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, কোনোভাবেই মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। চালকদের মাদকাসক্তি সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিষয়েও সতর্ক করেন তাঁরা।

আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬