০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে এইচএসসিতে পাশের হার ৪৭.০৫%, আলিমে ৫০.৯৯%

জগন্নাথপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ১২টি কলেজ ও ৭টি মাদ্রাসার ফলাফলে এইচএসসিতে গড় পাশের হার ৪৭.০৫% এবং আলিমে ৫০.৯৯%।

ফলাফলে দেখা গেছে, এইচএসসি পরীক্ষায় ১,৬৪৫ জন অংশ নিয়ে ৭৭৪ জন পাশ করেছে এবং ৮৭১ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন, যার মধ্যে ২টিই পেয়েছে ‘জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ’। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে ৬৮.৭৫% পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে ‘রৌয়াইল উচ্চ বিদ্যালয় ও কলেজ’ এবং সবচেয়ে পিছিয়ে ২৩.৮৮% পাশ করা ‘নয়াবন্দর স্কুল ও কলেজ’।

অন্যদিকে, আলিম পরীক্ষায় ৩০২ জন অংশ নিয়ে ১৫৪ জন পাশ করেছে এবং ১৪৮ জন অকৃতকার্য হয়েছে। আলিমে কেউ জিপিএ-৫ পায়নি। মাদ্রাসাগুলোর মধ্যে ৭৫.৬১% পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে ‘হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসা’ এবং সর্বনিম্ন ২৪.২৪% পাশ করেছে ‘ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’ থেকে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাগলী সুপার লীগের উদ্বোধন

জগন্নাথপুরে এইচএসসিতে পাশের হার ৪৭.০৫%, আলিমে ৫০.৯৯%

আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬