সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সিভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে দুটি স্টিলবডি আটক করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ শনিবার (৩১ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফের নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যাদুকাটা নদীতে সিভ মেশিন ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের দায়ে দুটি স্টিলবডি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: 

















