০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে বদলিজনিত কারণে বিদায়ী ইউএনওকে নাগরিক সংবর্ধনা

দোয়ারাবাজারে বদলিজনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। প্রধান অতিথির বক্তব্যে এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, অরূপ রতন সিংহ একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দোয়ারাবাজারের মানুষের মন জয় করেছেন। তাঁর কর্মদক্ষতা ও জনসেবামূলক ভূমিকা দোয়ারাবাজারবাসীর স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও অরূপ রতন সিংহ বলেন, দায়িত্ব পালনকালে সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি।

আজকের এই নাগরিক সংবর্ধনা আমার কর্মজীবনের এক বিশেষ অর্জন। দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মাস্টার মুহিবুর রহমান কয়েছ প্রমুখ।
বক্তারা বলেন, দেড় বছরের কর্মকালীন সময়ে অরূপ রতন সিংহ জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও নান্দনিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। দোয়ারাবাজারে তাঁর কর্মময় সময়ের স্মৃতি স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদোন্নতিজনিত বদলিতে অরূপ রতন সিংহ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করে বক্তারা বলেন, দোয়ারাবাজারে তাঁর দেড় বছরের কর্মকালীন অবদান ও মানুষের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

টেগ :

আপডেট সময় : ১০:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬