জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামরূপদলং গ্রামের বিশিষ্ট মুরব্বি ও শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন জাহান মৌসুমী।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শিক্ষার্থীদের অভিভাবক আফাজ মিয়া, আব্দুল হান্নান ও মহিম উদ্দিন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করতে হবে।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রূপালি তালুকদার, সঞ্চিতা বিশ্বাস ও ডেইজি তালুকদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
শান্তিগঞ্জ অফিস: 



















