অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক শুমারী ২০২৪ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ।
আজ সোমবার বেলা ১২.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সুনামগঞ্জ ব্যবসাযী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক।
এ সশয় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ শামসুল হক, সুনামগঞ্জ জেলা স্কাউটের সভাপতি শেখ নজরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন- একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগৃহীত তথ্যে মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকা-সম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতে বিদ্যমান সুযোগ-সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়, যার ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সহজতর হয়।
তাছাড়া দেশের মোট স্কুল উৎপাদনের সঠিক আকার নিরূপণসহ অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও যৌক্তিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।
সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’-এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে ঈঅচও (ঈড়সঢ়ঁঃবৎ অংংরংঃবফ চবৎংড়হধষ ওহঃবৎারবরিহম) এবং জিআইএস (এওঝ) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে।
উল্লেখ্য, এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা এলাকা (ঊঅ) গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে ৮৭,৪১৯ জন গণনাকারী, ১৬,৯৩৪ জন সুপারভাইজার, ২,৫৭৭ জন জোনাল অফিসার, ২,৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, সুনামগঞ্জ জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৩১টি, যার মধ্যে স্থায়ী ৫৪ হাজার ৯৫৩টি, অস্থায়ী ৬ হাজার ১২৫টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৪৫ হাজার ৫৫৩টি।
২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৮৮ হাজার ২৬১টি। অর্থাৎ, বিগত এক দশকে মানিকগঞ্জে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার ৩২.১৪ শতাংশ। অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী নিয়োজিত মোট জনবল ৩,০৬,৩২,৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২,৪৫,০০,৮৫০ জন। এ হতে দেখা যায়, ২০১৩ সালের চেয়ে ২০২৪ সালে জনবল ২৫.০৩% বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী মোট জনবলের ৮৩.২৮% পুরুষ (২,৫৫,১১,৬৫২ জন), মহিলা ১৬.৭১% (৫১,১৯,২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১,৭৩৮ জন)।
সুনামগঞ্জে এই অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ২ লাখ ২৭ হাজার ৬৬০ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ৫৩৮ জন স্থায়ী, ৭ হাজার ৫৮২ জন অস্থায়ী ও ৫৯ হাজার ৫৪০ জন অর্থনৈতিক খানার অন্তর্ভুক্ত। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী সুনামগঞ্জ জেলায় ২৬ টি বৃহৎ শিল্প, ১৬২ টি মাঝারি শিল্প, ৩ হাজার ৪৬৮টি ক্ষুদ্র শিল্প, ৭০ হাজার ৯৪৫ টি মাইক্রো শিল্প, ও ৪২ হাজার ৩৬ টি কুটির শিল্প রয়েছে।
দেশের মোট অর্থনৈতিক কর্মকান্ডের সিংহভাগই এখন সেবা খাতের দখলে। মোট ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্গত, যেখানে শিল্প খাতের অবদান মাত্র ৯.৯৮ শতাংশ। এর মধ্যে ‘পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত’ খাত সর্বোচ্চ ৪১.৮২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে। সর্বোপরি, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণের মাধ্যমে শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের, শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি কিভাবে বা কোনদিকে ধাবিত হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ, এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার ‘চধৎবহঃ-ঈযরষফ জবষধঃরড়হংযরঢ়’ চিহ্নিত করণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাঠ পর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও অংশীজনদের সহায়তা চেয়েছেন।
স্টাফ রিপোর্টার: 


















