০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রামবাসীর ঐক্যবদ্ধ সমর্থন ও উন্নয়নের প্রত্যাশা

নরসিংপুরে সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের উদ্যোগে নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে আয়োজিত এ সভায় গ্রামের হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দা মতছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নরসিংপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইব্রাহিম আলী, আব্দুল হক, খলিলুর রহমান, আলকাছ আলী, রইছ আলী, আব্দুল আউয়াল, শাহিন আহমদ, আব্দুল ওয়াহিদ, আলতাব আলী, নুর মিয়া, সাইফুল ইসলাম ও আলী হোসেনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম একজন সৎ, ভালো ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে আসছেন। দিন-রাত কিংবা ঝড়-বৃষ্টি—কোনো কিছুই তাঁকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারে না। মানুষের প্রয়োজনে তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাঁকে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

বক্তারা আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রফিকুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। এ লক্ষ্যে গ্রামের সর্বস্তরের মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় গ্রামবাসীর পক্ষ থেকে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দোয়ারাবাজারে প্রবাসীদের সংবর্ধনা

গ্রামবাসীর ঐক্যবদ্ধ সমর্থন ও উন্নয়নের প্রত্যাশা

নরসিংপুরে সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬