০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দোয়ারাবাজারে প্রবাসীদের সংবর্ধনা

দূর প্রবাসে থেকেও আর্থিক সহায়তাসহ নানাভাবে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজার দাখিল মাদরাসা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আখতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন যুক্তরাজ্যপ্রবাসী মিজানুর রহমান সুহেল, পর্তুগালপ্রবাসী সোনাপুর গ্রামের বাসিন্দা ও মাদরাসার সাবেক শিক্ষক কামরুল হাসান রতন, গ্রিসপ্রবাসী আজিজুর রহমান ও কবির আহমদ, দুবাইপ্রবাসী শাহ আলম, সৌদিপ্রবাসী আব্দুল হাসিম, ইতালিপ্রবাসী জুয়েল আহমদ এবং মাদরাসার সাবেক শিক্ষার্থী আলী নুর।

মাদরাসার সহকারী শিক্ষক এবং নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুর রহমান লতিফীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাস্টার ছিদ্দেক আলী, নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম আখদ্দুস, মজমদর আলী টেইলার, আব্দুল কাদির, কফিল উদ্দিন, জালাল উদ্দীন, মৌরশ আলী, আব্দুল খালিক, আলী নুর প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসীদের ত্যাগ, অবদান এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এ সময় নাছিমপুর বাজার দাখিল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান পবিত্র কোরআন তিলাওয়াত করে। একই শ্রেণির শিক্ষার্থী শাহা সিদ্দিক নাতে রাসুল (সা.) পরিবেশন করে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মাদরাসার সুপার মাওলানা আখতার হোসেনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দোয়ারাবাজারে প্রবাসীদের সংবর্ধনা

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দোয়ারাবাজারে প্রবাসীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬