০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

জামালগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বংলাদেশ এর উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অবসরপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আইয়ুব আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল (সিগ্নাল) মো: হারিছ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন কর্পোরাল হাজী ইফতেখার আহমেদ।

বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আসাদ উল্লাহ প্রমুখ।

উপস্থিত ছিলেন, সার্জেন্ট আলমগীর কবির (অব:), সার্জেন্ট মাহমুদ হোসেন (অব:), ল্যান্স কর্পোরাল মো. ইসলাম নুর (অব:), সৈনিক মো. হাসান চৌধুরী (অব:) প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিত ভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আশির দশকের মাঝামাঝি থেকে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি পালনে সকল সেনানিবাস ও সেনাকুঞ্জে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়ে থাকে। বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষায়, উচ্চ পেশাদারিত্ব, সামাজিক-মানবিক বিভিন্ন কর্মকান্ড উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশের আপামর মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী। শুধু নিজ দেশেই নয় জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়েও পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ অতীতের মত আগামীতেও দেশমাতৃকার রক্ষায়, দেশের সার্বিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যদের মাঝে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির মাও দেলোয়ার, সম্পাদক ডা: হারিছ নির্বাচিত

জামালগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬