০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নের ১০০ চেক বিতরণ

0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:444186071606579;appts:1795417987569;qlty:1;;illum:2 scene:0 humanIn:12;

সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ১০০টি চেকের মাধ্যমে মোট ৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।

স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট ও গার্ডওয়ালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পিআইসি ও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। সরকারের দেওয়া বরাদ্দ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নকাজের গুণগত মান ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা পরিষদের কর্মকর্তা ও প্রশাসক পর্যায় থেকে প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শন করা হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ক্রমেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সরকারের উন্নয়ন বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে জনকল্যাণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নের ১০০ চেক বিতরণ

জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নের ১০০ চেক বিতরণ

আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬