বাইট ডেস্ক :

জাতীয় দ্বাদশ সংসদীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫ আসনের মধ্যে আওয়ামী লীগের ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
তাঁদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে এনামুল কবির ইমন। মোয়াজ্জেম হোসেন রতন নৌকার মনোনয়নে নির্বাচিত তিনবারের সাংসদ, সেলিম আহমেদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য।
স্টাফ রিপোর্টার 

















