নিজস্ব প্রতিবেদক ;
মহান বিজয় দিবস উপলক্ষে মঈনুল হক বিশ্ববিদ্যালয় কলেজ সুনামগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে মঈনুল হক বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্ববর্তী সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিরা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা ও খেলাধুলার নির্ধারিত ইভেন্টে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো.মতিউর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান যাদের রক্তের বিনিময়ে এই দেশ যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা তাঁদের সম্পর্কে জানতে হবে মুক্তির সংগ্রামে কিভাবে আমাদের বিজয় হলো সেই ইতিহাস লালন করতে হবে। আলোচনা সভার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 






















