সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু।
নিজস্ব প্রতিবেদক ;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

প্রার্থীরা যে সকল প্রতীক পেয়েছেন;
সুনামগঞ্জ-১ ( তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার ‘নৌকা’ প্রতীক স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ‘কেটলি’ প্রতীক, জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ ‘ঈগল’ প্রতীক , বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ ‘ডাব’ প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার ‘লাঙ্গল’ প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী ‘সোনালী আশঁ’ প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ ‘মাছ’ প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া ‘একতারা’ প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগ মনোনীত চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ ‘নৌকা’ প্রতীক, এই আসনের বর্তমান সাংসদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেন গুপ্তা ‘কাচিঁ’ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব মো. মিজানুর রহমান ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ এম. এ মান্নান ‘নৌকা’প্রতীক, তৃণমূল বিএনপি’র মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী ‘সোনালী আশঁ’ প্রতীক, জাতীয় পার্টির তৌফিক আলী ‘লাঙ্গল’ প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন ‘কাঠাঁল’ প্রতীক পেয়েছেন।সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টি( এরশাদ) মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ পীর ফজলুর রহমান ‘লাঙ্গল’ প্রতীক , জেলা আ.লীগে সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবির ইমন ‘ঈগল’ প্রতীক, আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন ‘কাচিঁ’, প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার ‘আম’ প্রতীক পেয়েছেন।সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার)আসনে আ.লীগের মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক ‘নৌকা’ প্রতীক, আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,’ জেলার পাঁচটি আসনে ২৯ প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে’।উলেখ্য; প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। সোমবার প্রতীক দেওয়া প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ই নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল । তফশিল অনুযায়ী ৩০শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ঠা ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ই ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ই ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ই ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
বাইট/দ্বিপাল/সুনাম২৩ইং
স্টাফ রিপোর্টার 























