নিজস্ব প্রতিবেদক ;
মহান মুক্তিযুদ্ধের যুদ্ধের অকতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ মৃত্যুবরণ করেছেন। বুধবার দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়াস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ’র কর্মস্থলে( তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে তাঁর মরদেহ নেয়া হয়। সেখানে শ্রদ্ধাঞ্চলি প্রদান করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। এরপর দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মরহুম আলী আমজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার সময় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে জাতির পিতার ডাকে একাত্তরের মুক্তি সংগ্রামের যোগ দেন তিনি। যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাশ’র বীরবিক্রমের নেতৃত্বে। যুদ্ধকালীন কোম্পানী কমান্ডারেরও দায়িত্ব পালন করেছেন। তহিরপুর, সাচনাবাজার, মারকুলি সহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ’র জন্ম ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে। ১৯৮৩ সালে নিজ এলাকায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথা’ নামে একটি বইও লিখেছেন তিনি। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জয়শ্রী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও।
আলীআমজদ
স্টাফ রিপোর্টার 













