নিজস্ব প্রতিবেদক ;
সম্প্রতি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার অভিযোগ তুলে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের দুষ্টান্তমূলক শান্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলতাব উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন কর্মমসূচী পালিত হয়। এতে বিভিন্নস্তরের ধর্মীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এড. গৌরাঙ্গপদ দাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আরতি তালুকদার কলি,সাধারণ সম্পাদক বিমল বণিক।মানবন্ধনের আরো বক্তব্য রাখেন, চন্দন কুৃমার রায়,সন্তোষ রায়,চন্দন দাস,বিধান দাস,রবি বণিক,শুভব্রত বসু,বিপ্রেশ রায়,প্রদীপ কুমার চৌধুরী,শংকর বণিক,সজল রায়,জয়ন্ত বণিক,মতিলাল চন্দ,চমক সেন,শ্যামল কান্তি রায়,সন্তোষ দাস,মলি রায়,রুপালী সোম,বিপুল ভট্টাচার্য্য,শিশির তালুকদার,বিভা রায় ও কাজল চন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘ দেশে নির্বাচন আসে নির্বাচন যায় কেউ ক্ষমতায় তাকে আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে। ভোট হয় ভোটে নাগরিকদের অংশ গ্রহণ থাকে কিন্তু দুষ হয় সংখ্যালগু সম্প্রদায়ের। তারা আওয়ামীলীগ কে ভোট দেয় এই অভিযোগে হামলা হয় সংখ্যলগু সম্প্রদায়ের বাড়ি-ঘরে।
স্বাধীন রাষ্ট্রে সকলকেই সমান অধিকার আর মর্যাদায় দেশে বসবাস করার কথা। কিন্তু এখানে সংখ্যালগুদের বরাবরেই ছোট করে উপস্থাপন করা হচ্ছে যা দুঃখজনক। এসময় বক্তারা উল্লেখ করেন, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে নির্বাচন বলেন আর ফেইসবুকের স্ট্যাটাস কে কেন্দ্র করে বলেন দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের মন্দির, গির্জা ও উপসানালয়ে ধর্মান্ধরা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করছে বার বার। সুপরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুর,বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ,নারীদের উপর পাশবিক নির্যাতনসহ সবধরনের অপরাধ সংঘটিত করে এখানকার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী । অন্যদিকে থানায় মামলা হলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। যার ফলে উগ্রবাদী প্রতিনিয়ত এমন ঘটনা ঘটিয়েই যাচ্ছে।
সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৮ জানুয়ারী কুষ্টিয়া,কুমিল্লা ও টাঙ্গাইলে মন্দিরে ও অষ্টপ্রহর কীর্তনে হামলা চালানো হয়েছে। নেতৃবৃন্দরা এমন ন্যাক্কারজনক হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সমস্ত ধর্মান্ধগোষ্ঠীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন নেতৃবৃন্দরা।
বাইট/দ্বিপাল/সুনাম-২৪ইং
স্টাফ রিপোর্টার 













