সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়েতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্রশিবির–সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। ৭ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলোয়ার হোসেন শিশির, জিএস পদে মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে মোহাম্মদ শাকিল। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মোট ২৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার 






















