০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি ছাড়লেন চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি। এনসিপির রাজনৈতিক অবস্থান, বিশেষ করে জামায়াতের সঙ্গে জোটে অসন্তোষ এবং প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই এ সিদ্ধান্ত বলে জানান মীর আরশাদুল।

তিনি এনসিপির বিভিন্ন কেন্দ্রীয় ও মহানগর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি চট্টগ্রাম মহানগর ইউনিটের নেতারা জানান, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতার কারণেই তিনি দল ছাড়েন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এনসিপি ছাড়লেন চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক

আপডেট সময় : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫