০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ, নিহত ৮।

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তবে সংঘর্ষের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই লঞ্চের অন্তত আটজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

আপডেট সময় : ১২:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫