০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরো ৩০ দিন

২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এর আগেও এক দফা সময় বাড়ানো হয়েছিল।

এবার কিছু ব্যতিক্রম ছাড়া সবাইকে অনলাইনে ই-রিটার্ন দিতে হবে। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই, তবে তথ্যের সমর্থনে কাগজপত্র সংরক্ষণ করতে হবে।

এছাড়া ই-রিটার্ন দাখিলের সময় ব্যাংক ট্রান্সফার, কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে মোবাইল কোর্টে ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরো ৩০ দিন

আপডেট সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫