০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট বরাদ্দে দুর্নীতির মামলা: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকসহ আসামিদের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিল। মামলার একমাত্র কারাবন্দি আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় তাঁরা যুক্তিতর্কে অংশ নিতে পারেননি। যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেন। এ মামলায় আদালত মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তী সময়ে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

ছবি কৃতজ্ঞতাঃ বাসস

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

প্লট বরাদ্দে দুর্নীতির মামলা: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার রায় ২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬