০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে বিভিন্ন বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে সবুজ মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতসপ্তাহে ও কাঁচা মরিচের দাম ছিলো ২০০ থেকে ২৫০টাকার মধ্য আজকের বাজারে এখন তা বিক্রি হচ্ছে ৪০০টাকা দরে।

মরিচের পাশাপাশি পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, টমেটো, শসা, লেবুসহ বিভিন্ন সবজির দামও চড়া। ফলে সীমিত আয়ের মানুষের সংসারের খরচ দিন দিন বেড়েই চলেছে।

বুধবার (২৯ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশই প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন।

ক্রেতারা জানান, কয়েকদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই অনেক বেড়েছে। পাশাপাশি অন্যান্য সবজির দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

পাগলা বাজারের এক ক্রেতা এহিয়া আহমদ বলেন, প্রতিদিন বাজারে এসে নতুন দামের মুখোমুখি হতে হয়। যে টাকা নিয়ে বাজারে আসি, তাতে এখন আগের অর্ধেক জিনিসও কেনা যায় না।

অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের দাবি, পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন,বাজারে নিয়মিত তদারকি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে শান্তিগঞ্জ উপজেলার হাজারো নিম্ন ও মধ্যবিত্ত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শান্তিগঞ্জে বিভিন্ন বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬