০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভিডিও কনফারেন্সে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ছবি: সু. ডাক

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জেও শুরু হয়েছে তিন মাসব্যাপী এ কার্যক্রম।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে কর্মসূচিটির উদ্বোধন করেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

কর্মসূচির আওতায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হবে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সহকারী কমিশনার মো. ফজলুল করিম টিপু, সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলার স্কাউটের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্কাউট দলের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোনো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

বাউল সাধক শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুনামগঞ্জে ভিডিও কনফারেন্সে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬