১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের শোভাযাত্রাটি বের করা হয়। এর আগে সকাল ১১টায় পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের নেতৃত্বে একটি মিছিল শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরাতন বাসস্টেশন এলাকায় এসে জড়ো হয়। পরে নেতাকর্মীরা জেলা যুবদলের শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা অংশ নেন। সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বিগত দিনের ন্যায় বাংলাদেশকে শত্রুমুক্ত রাখতে এবং আমাদের অনুপ্রেরণা, দেশের গণমানুষের অনুপ্রেরণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সুনামগঞ্জ জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকবে।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, সুনামগঞ্জ জেলা যুবদল অতীতে যেভাবে আন্দোলন-সংগ্রামে রাজপথ দখলে রেখেছিল, আগামীতেও বাংলাদেশ বিনির্মাণে এবং আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজপথে থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে আগামীকাল উদ্বোধন হচ্ছে বনফুল এন্ড কোং

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬