০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বিএনপির ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিরাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ওবায়দুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনাকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের দুর্বলতার কারণে তারা যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথ সরব হয়ে ওঠে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দিরাইয়ে বিএনপির ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬