০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ

GUWAHATI, INDIA - SEPTEMBER 30: Mahmudullah Riyad of Bangladesh poses for a portrait ahead of the ICC Men's Cricket World Cup India 2023 on September 30, 2023 in Guwahati, India. (Photo by Matt Roberts-ICC/ICC via Getty Images)

বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী জান্নাতুল কাউসার এক পোস্টে এ তথ্য জানান এবং স্বামীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

নিজের ফেসবুক পোস্টে জান্নাতুল লেখেন, “যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মুখে ফেলেন। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আল্লাহ অশেষ দয়ালু… দোয়ায় রাখবেন।”

পারিবারিক সূত্র জানায়, ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ব্যাট ও বল হাতে অসাধারণ ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তার জনপ্রিয়তা ভক্তদের মাঝে অটুট রয়েছে।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় ভুল তথ্যে সংবাদ প্রকাশে পুলিশের ক্ষোভ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ

আপডেট সময় : ১০:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫