০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিশু অধিকার দিবসে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, পথশিশু, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ইয়ুথ ফোরামের লিডার আসাদ আলী সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি সুনামগঞ্জের পক্ষে তিতুস হাঁচ্ছা, কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও কণ্ঠশিল্পী মো. শামসুল হক জুয়েলসহ অন্যরা।

বক্তারা শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশে সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে শিশু অধিকার দিবসে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা

সুনামগঞ্জে শিশু অধিকার দিবসে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা

আপডেট সময় : ১১:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬