সর্বাধিক প্রচারিত সরকার নিবন্ধিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা -২০২৬ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১:২০ পর্যন্ত। ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড়’শতাধিক স্কুল-মাদ্রাসার প্রায় ‘৬’শতাধিক শিক্ষার্থী বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করে।
এসময় পরীক্ষার্থী, অতিথি, অভিভাবক ও সুধীদের উষ্ণ স্বাগত জানান দোয়ারাবাজার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফোরামের জেলা পৃষ্ঠপোষক আব্দুর রাশিদ, উপজেলা পৃষ্ঠপোষক পরিচালক আব্দুল্লাহ আল মারুফ।
প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ ,দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা ডা: হারুন অর রশীদ।
এসময় বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাবেক উপজেলা পরিচালক ফিরোজ আল মামুন,
জাকির হোসেন,আবু বক্কর মো.সালমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৬‘শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।
অন্যদিকে, ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিক্ষার্থীরাও উৎফুল্ল ও আনন্দিত। শিক্ষার্থীদের দাবি প্রতিবছর যেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের এমন উদ্যোগ অব্যাহত থাকে।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















