০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য ঢাকা-সিলেট রুটে ম্যারাথনের ঘোষণা জিআরটির

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার দীর্ঘমেয়াদী সহায়তা গড়ে তুলতে ঢাকা-সিলেট রুটে লং রান ম্যারাথনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি।

বুধবার (১৮ নভেম্বর) নগরীর একটি হোটেলে জিআরটি ও ডাব্লিউবিএসের যোথ আয়োজনে ‘টুগেদার ফর বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ ঘোষণা দেন আয়োজকরা। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য এ ম্যারাথনের বিস্তারিত পরিকল্পনা, তারিখ ও অংশগ্রহণের পদ্ধতি পরবর্তীতে জানানো হবে বলে জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশে জিআরটির গত এক দশকের মানবিক ও উন্নয়নমূলক কাজ ও স্থানীয় বাস্তবায়ন সহযোগী ডাব্লিউবিএসের ভূমিকা তুলে ধরে হয়। উদ্বোধনী বক্তব্যে ডাব্লিউবিএসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ আরিফ হোসেন জানান, বাংলাদেশের ৪৪টি জেলায় পাঁচ লক্ষাধিক মানুষের কাছে সেবা ও সহায়তা পৌঁছে দিয়েছেন তারা।

তিনি খুলনা উপকূলের সুপেয় পানির ব্যবস্থা, সিলেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ঠাকুরগাঁওয়ে গ্রামীণ নারীদের দক্ষতা প্রশিক্ষণ এবং বন্যা কবলিত এলাকায় জিআরটি ও ডাব্লিউবিএসের জরুরি সহায়তার কথা উল্লেখ করেন। ঢাকা আগারগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চলমান শিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতাও বৈঠকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন গ্লোবাল রিলিফ ট্রাস্টের ফান্ড রাইজার ও ভলান্টিয়ার আফরোজ মিয়া ও আবদুল সামী।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাব্লিউবিএসের এক্সিকিউটিভ মেম্বার মো. মিসবাহুল ইসলাম ও মুমেদ আহমেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুশফিকুল ইসলাম শোভন, মিডিয়া ম্যানেজার মো. আব্দুল্লাহ, মিডিয়া অফিসার ফরহাদ হোসেন ও সিলেট বিভাগীয় সমন্বয়ক জুনেদ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) এর ১০ জন প্রতিনিধি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুখ গ্রেফতার

টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য ঢাকা-সিলেট রুটে ম্যারাথনের ঘোষণা জিআরটির

আপডেট সময় : ০৭:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬