০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুখ গ্রেফতার

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা রনজিত চন্দ্র সরকারের সিলেটের গোয়াইনঘাটের একটি রিসোর্টে আলোচিত সভায় ব্যানার ধরে দাঁড়িয়ে থাকা জামালগঞ্জ উপজেলা আ’লীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। দুপুরে আইনি প্রকৃয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ‎

‎পুলিশ জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্ট ভাড়া নিয়ে গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সভায় ওমর ফারুখ সক্রিয় ভুমিকা পালন করে। ওই সভায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেন। সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে ওমর ফারুক। এ ঘটনায় তাঁর পরিচয় সনাক্ত হয়।

এতে গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। এদিকে, জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরেকটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ওমর ফারুখ তালিকাভুক্ত আসামি বলে জানান আফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী। তিনি বলেন জামালগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে পুলিশ তৎপর রয়েছে।

জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুখ গ্রেফতার

জামালগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুখ গ্রেফতার

আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬