রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ইউনিয়ন জামায়াতে ইসলামী’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি নবনির্বাচিত ইউনিয়ন আমীরকে শপথবাক্য পাঠ করান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম।
ইউনিয়ন আমিরের শপথ গ্রহণ শেষে ইউনিয়ন নায়েবে আমীর ও সেক্রেটারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত নায়েবে আমীর হলেন ডা: আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো.রফিকুর রহমান।
পরে ইউনিয়ন আমীর নবনির্বাচিত নায়েবে আমীরকে শপথবাক্য পাঠ করান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা আইয়ুব আলী,মাওলানা ফারুক আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে নেতা আলিমুর রহমান, সৌদি আরব প্রবাসী জামায়াতে নেতা হাফিজ আব্দুর রউফ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















