১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব: আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

সমাজ বার্তা । জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি এখনও ভয়াবহ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,০৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়—বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৬৬ জন, রাজশাহীতে ৭৯ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭২ হাজার ৩৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে বলেছেন, নভেম্বর মাসেও ডেঙ্গুর প্রভাব কমবে না। তাই তারা ঘরের ভেতর-বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক

দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব: আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫