০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু পরিস্থিতিঃ ৩ জনের মৃত্যু, ভর্তি ৯১২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩২৫ জন, ঢাকা বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ৫ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন

ডেঙ্গু পরিস্থিতিঃ ৩ জনের মৃত্যু, ভর্তি ৯১২ জন

আপডেট সময় : ০৯:০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫