কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যা সন্তানের জন্ম দেন। এ দম্পতির এটি প্রথম সন্তান।
নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের খবরটি জানান নিলয় আলমগীর। মেয়ের নাম রেখেছেন রুশদা মাইমানাহ।
এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন নিলয়। নেটিজেনদের পাশাপাশি তার সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—আরশ খান, কচি খন্দকারসহ অনেকে।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর।
স্টাফ রিপোর্টার 





















