০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না

রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না। রোববার রাতে সালমান খান জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাঁর নাম ঘোষণা করেন। প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, আর শীর্ষ পাঁচে ছিলেন প্রণীত মোরে, তান্যা মিত্তাল ও আমাল মালিক।

ফিনালে ট্রফির সঙ্গে ৫০ লাখ রুপি পুরস্কার জিতে গৌরব সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে বলেছেন, “ট্রফিটা ঘরে এসেছে।” তাঁর টিমও আবেগঘন বার্তায় তিন মাসের যাত্রাকে ‘বিশ্বাস ও একতার জয়’ হিসেবে উল্লেখ করেছে।

দ্বিতীয়বারের মতো রিয়েলিটি শো জয়ের পর গৌরবের প্রশংসা করেছেন সালমান খানও। তিনি বলেছেন, খুব শিগগিরই গৌরবের সঙ্গে তিনি কাজ করবেন। শান্ত, স্থির ও কৌশলগত খেলার মাধ্যমে শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করে গৌরবই হয়ে উঠেছেন ‘বিগ বস ১৯’-এর চ্যাম্পিয়ন।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না

আপডেট সময় : ০২:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫