০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ঢাকায় পারফর্ম করতে আসছেন। কনসার্টটি পূর্বঘোষিত সময় অনুযায়ী ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না–বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (CBFEC) অনুষ্ঠিত হবে বলে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক নিশ্চিত করেছে।

দর্শকদের সুবিধায় বিআরটিসি বিশেষ শাটল সার্ভিস দেবে—দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুড়িল থেকে ভেন্যুর উদ্দেশে যাতায়াত এবং কনসার্ট শেষে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ফ্রি ড্রপ-অফ থাকবে।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, যা জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তায় ব্যয় করা হবে।

আতিফ আসলামের পাশাপাশি দেশের শিল্পীরা—ফুয়াদ, নেমেসিসসহ আরও অনেকে মঞ্চে পারফর্ম করবেন।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর

আপডেট সময় : ১০:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫