১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ দূষণ ও অবৈধ প্রবেশের দায়ে ৮ ট্রলারকে জরিমানা

রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)’-এর ৫ নম্বর ধারা লঙ্ঘন করে ইসিএ এলাকাভুক্ত টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণ করার অপরাধে ৮টি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে মোট ৭,৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা অর্থদ- প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসারের একটি দল।

অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণরত বিভিন্ন হাউজবোট ও পর্যটকদের মাঝে পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে ইসিএ ঘোষিত সংরক্ষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান চলাচলের নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।জেলা প্রশাসন সূত্র জানায়, হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

যানজটে নাকাল সুনামগঞ্জ পৌর শহর: ফুটপাত ও সড়ক মুক্ত করতে চাই টেকসই পদক্ষেপ

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ দূষণ ও অবৈধ প্রবেশের দায়ে ৮ ট্রলারকে জরিমানা

আপডেট সময় : ০৬:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬