০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারে উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আউয়াল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাজু দাস ও অর্থ সম্পাদক সুমন আহমদ রাজন।

এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা হারুন মিয়া, ছাতক উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সুজাত মিয়া, জগন্নাথপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, জাউয়া বাজার ডেকোরেটার্স মালিক সমিতির আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী রিপন, বিশ্বম্ভপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপ্টু দাস, শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সহ-সভাপতি হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মকবুল হোসেন ও প্রচার সম্পাদক রহমত আলী হৃদয়।

অনুষ্ঠানের শুরুতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডেকোরেটার্স মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে একে একে পরিচিত হন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নেতৃবৃন্দ সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডেকোরেটার্স মালিক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে শান্তিগঞ্জে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা স্বাধীনতা যুদ্ধের স্মৃতি

শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬