০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সকাল আটটার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই শিপু মিয়ার মৃত্যু হয়।

নিহতের চাচা এম জি সম্রাট বলেন, এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

তাহিরপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬