সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৬৩০ পিস ইয়াবা টেবলেটসহ হোসনা আরা (২৬) নামে এক নারী মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের দিকনির্দেশনায় এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্সসহ বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় আসামী হোসনা আরা বেগম এর থাকার রুমে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটের চালানসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা টেবলেটের মূল্য অনুমান ১ লক্ষ ৮৯ হাজার টাকা।
মাদক ব্যবসায়ী হোসনা আরা বেগম (২৬) ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলী’র স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 
















