০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সদস্য সচিব নির্বাচিত হলেন অ্যাডভোকেট আবুল হাসনাত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দিরাইয়ের সন্তান অ্যাডভোকেট আবুল হাসনাত এবং এই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন।

অ্যাডভোকেট আবুল হাসনাত দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী এই আইনজীবী সংগঠন ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এর আগে সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্যের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার বিষয়টি নতুন দায়িত্বের প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচিত হচ্ছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট আবুল হাসনাত তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্ন অবস্থানে থাকা সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। উল্লেখ্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপিপন্থী আইনজীবীদের একটি সংগঠন, যার বিভিন্ন ইউনিটে নির্বাচিত নেতৃত্ব গঠনের নজির রয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের সদস্য সচিব নির্বাচিত হলেন অ্যাডভোকেট আবুল হাসনাত

আপডেট সময় : ০৪:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬