০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে আলোচিত ডাকাত সর্দার বশির গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বহুল আলোচিত একাধিক ডাকাতি ও দস্যুতার মামলার আসামী ডাকাত সর্দার বশিরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার রামপুর পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

শনিবার দুপুর ১ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গ্রামের মৃত: জুনাব আলী’র ছেলে বশির আহমদ দীর্ঘদিন যাবত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং দস্যুতার কাজ করে আসছে। জেলার বাহিরেও বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে (মামলা নং-১৬) একটি ডাকাতি মামলা। ২০২৫ সালের ৫ জানুয়ারি জুড়ি থানায় একটি (মামলা নং-২)। ২০২৫ সালের ১৬ এপ্রিল শ্রীমঙ্গল থানায় (মামলা নং-২৩), ২০২৪ সালের ২ সেপ্টেম্বর( মামলা নং- ৪), ২০২৩ সালের ২২ নভেম্বর ( মামলা নং- ২০) এবং ২০২২ সালের ১৫ অক্টোবর হবিগঞ্জের বাহুবল থানায় ( মামলা নং-৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় ২০১৯ সালের ৫ জুলাই ( মামলা নং-৯) মোট ৮ টি ডাকাতি ও দস্যুতার মামলা উল্লেখিত রয়েছে।

এসব মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন বশির আহমদ। দীর্ঘ প্রচেষ্টার পর দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে আলোচিত ডাকাত সর্দার বশির গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬