সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজনে দলীয় কায্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী,মেহেদী হাসান উজ্জ্বল,উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,নজরুল ইসলাম সিকদার,চানঁ মিয়া মাষ্টার,শফিকুল ইসলাম,সাখাওয়াত হোসেন,জাহাঙ্গীর আলম,আজিজুল ইসলাম,জুবায়ের জয়নাল,শাহীন মিয়া,আবুল হাসান রাসেল,রাহাদ হাসান রাব্বিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন বলেন,সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগ তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পরিকল্পিত ভাবে সন্ত্রাস, নৈরাজ্যসহ নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার করছে তাদের কে কঠোরভাবে দমন করা হবা।
আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তাগন বলেন,তারা বলে আপা আসবে,আপা আসবে সেই আশা করে কোনো লাভ নাই। এই দেশে ফ্যাসিসদের আসার আর কোনো সুযোগ নাই।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 


















